দরিদ্র প্রবীণদের মাঝে হুয়াওয়ের শীত বস্ত্র বিতরণ

২২ নভেম্বর, ২০১৯ ২০:১০  
নাটোরে দরিদ্র প্রবীণদের মাঝে পরিধেয় গরম চাদর ও কম্বল বিতরণ করেছে প্রযুক্তি ও নেটওয়ার্কপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে। শুক্রবার (২২ নভেম্বর) নাটোরের সিংড়া উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝ্যাং ঝেনজুন প্রবীণদের মাঝে এগুলো বিতরণ করেন। প্রসঙ্গত, বাংলাদেশে বিগত ২১ বছরে হুয়াওয়ে বিভিন্ন ধরণরে সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে আসছে এবং বাংলাদেশের জনগণের জন্য প্রযুক্তিগত সুবিধা প্রদানের লক্ষ্যে সহযোগীদের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিগত পাঁচ বছর, হুয়াওয়ে বাংলাদেশের তরুণদের মেধা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে গ্লোবাল ফ্ল্যাগশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার’ এর আয়োজন করে আসছে এবং নারীর ক্ষমতায়নের জন্য হুয়াওয়ে তাদের কিছু সহযোগিদের সাথে সম্মিলিতভাবে আইসিটি বাস পরিচালনা করছে। এছাড়াও হুয়াওয়ে নিয়মিতভাবে মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ বিতরণ কর্মসূচি পালন করছে এবং গ্রামীণ জনপদের মানুষকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।